Essential Plan
আমাদের Essential Plan মেম্বার রিওয়ার্ডের সাহায্যে আপনার খরচ বাঁচান।
* $0 benefits depending on health plan eligibility
Essential Plan -এর জন্য কারা যোগ্য?
আপনার MetroPlusHealth মেম্বার রিওয়ার্ডস
মুদিপণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন? আমাদের Essential Plan মেম্বার রিওয়ার্ডস এবং OTC সুবিধাগুলো আপনাকে আরও বেশী কিছু পেতে সাহায্য করে।
Essential Plan সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমি সম্প্রতি চাকরী হারিয়েছি, বেকার নিউ ইয়র্কবাসীদের জন্য কী ধরণের স্বাস্থ্য বীমা বিকল্প রয়েছে?
<বেকার নিউ ইয়র্কবাসীরা metroplushealth থেকে চমৎকার স্বাস্থ্য বীমা কভারেজের জন্য যোগ্য হতে পারেন। আপনার কোন প্ল্যানটি সঠিক তা জানতে আমাদের নম্বরে কল করুন। 866-496-6636বেকার>
সম্প্রসারিত Essential Plan কি DACA প্রাপকসহ অভিবাসীদের জন্য কভারেজ প্রদান করে?
হ্যাঁ, সম্প্রসারিত Essential Plan সেই অভিবাসীদের কভারেজ প্রদান করে যারা ইমিগ্র্যান্টস পার্মানেন্টলি রিসাইডিং আন্ডার কালার অফ ল (Immigrants Permanently Residing Under Color of Law, PRUCOL) স্ট্যাটাসের যোগ্যতা পূরণ করেন।
হ্যাঁ, সম্প্রসারিত Essential Plan সেই অভিবাসীদেরও কভারেজ দেয় যারা ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (Deferred Action for Childhood Arrivals, DACA) -এর প্রাপক।
আমি কি সম্প্রসারিত Essential Plan-এর অধীনে আমার বর্তমান ডাক্তার এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীদের কাছেই চিকিৎসা অব্যাহত রাখতে পারি?
সাধারণত, আপনার বর্তমান Qualified Health Plan থেকে সম্প্রসারিত Essential Plan -এ স্থানান্তরিত হওয়ার জন্য আপনার বর্তমান স্বাস্থ্য সেবা প্রদানকারীদের পরিবর্তন করার প্রয়োজন হবে না, কারণ তারা আগে থেকেই একই স্বাস্থ্য সেবা সিস্টেমের অংশ। তবে, কভারেজ পরিবর্তনের বিষয়ে আপনার ডাক্তারকে জানাতে আপনি আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে পারেন।
সম্প্রসারিত Essential Plan-এ আমার এনরোলমেন্ট শুরু করার জন্য আমার কী কী পদক্ষেপ নেওয়া উচিত?
আপনি যদি বর্তমানে এমন একটি Qualified Health Plan -এ এনরোল করে থাকেন যা Essential Plan অফার করে, তবে সম্প্রসারিত Essential Plan -এ স্থানান্তরিত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। নিউ ইয়র্ক স্টেট স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফারের বিষয়টি পরিচালনা করবে এবং ইমেলের মাধ্যমে আপনাকে পরিবর্তনের বিষয়ে জানিয়ে দেবে। আপনি একটি নতুন Essential Plan ID কার্ড পাওয়ার আশা করতে পারেন, যেখানে উপলব্ধ প্রদানকারী এবং আপনার সুবিধাগুলোর বিশদ বিবরণ অন্তর্ভুক্ত থাকবে।
MetroPlusHealth বীমা গ্রহণ করেন এমন একজন ডাক্তার আমি কীভাবে খুঁজে পাবো?
MetroPlusHealth নেটওয়ার্কের মধ্যে কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ খুঁজে পাওয়া সহজ। আমাদের ডিরেক্টরি ব্যবহার করে, আপনি পাঁচটি বরো জুড়ে থাকা 34,000-এরও বেশী ডাক্তার এবং বিশেষজ্ঞের খোঁজ পেতে পারেন যারা MetroPlusHealth বীমা গ্রহণ করেন।
MetroPlusHealth-এ আবেদন করার জন্য আমাকে কি গ্রীন কার্ড হোল্ডার বা নাগরিক হতে হবে?
না। MetroPlusHealth-এর প্ল্যানের যোগ্য হওয়ার জন্য আপনার গ্রীন কার্ড হোল্ডার বা নাগরিক হওয়ার প্রয়োজন নেই।
অন্যান্য অনেক স্টেটের তুলনায় নিউ ইয়র্কে অভিবাসীদের জন্য স্বাস্থ্য বীমার বেশী বিকল্প রয়েছে। স্বাস্থ্য বীমার জন্য আবেদন করলে তা আপনার অভিবাসন স্ট্যাটাস বা আবেদনের স্ট্যাটাসের ওপর কোনো প্রভাব ফেলবে না। আপনার অভিবাসন স্ট্যাটাস ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সাথে শেয়ার করা হবে না।
নথিপত্রধারী এবং নথিপত্রবিহীন – MetroPlusHealth উভয় ধরণের অভিবাসীদের চাহিদা পূরণ করে এমন বিভিন্ন বীমা প্ল্যান অফার করে:
প্রাইভেট/Qualified Health Plans: মার্কেটপ্লেসে আর্থিক সহায়তা উপলব্ধ এবং সরাসরি বীমা কোম্পানীগুলোর থেকে বীমা প্ল্যান। বেশিরভাগ অভিবাসী NY State of Health Marketplace -এ প্রাইভেট প্ল্যান কিনতে পারেন। আর্থিক সহায়তা উপলব্ধ রয়েছে। যে কেউ বীমা কোম্পানীকে কল করে বা তাদের ওয়েবসাইট ভিজিট করে সরাসরি তাদের কাছ থেকে প্রাইভেট স্বাস্থ্য বীমা কিনতে পারেন।
স্বাস্থ্য বীমার আবেদনের ক্ষেত্রে অভিবাসন স্ট্যাটাসের শর্তাবলী সম্পর্কে আরও জানতে, এটি দেখুন।
Guide to Health Insurance and Health Care Services for Immigrants in New York City.
Child Health Plus: অভিবাসন স্ট্যাটাস বা আয় নির্বিশেষে নিউ ইয়র্কের সকল শিশু Child Health Plus পেতে পারে।
Medicaid: নিম্ন আয়ের নিউ ইয়র্কবাসীদের জন্য বিনামূল্যে বা অত্যন্ত কম খরচের বীমা।
Essential Plan: নিম্ন আয়ের প্রাপ্তবয়স্ক যারা Medicaid -এর জন্য যোগ্য নন, তাদের জন্য বিনামূল্যে বা অত্যন্ত কম খরচের বীমা। অভিবাসীরা নিউ ইয়র্কে আসার পরপরই Essential Plan -এর জন্য যোগ্য হতে পারেন, শর্ত হল তাদের একটি বৈধ ভিসা বা ডেফার্ড অ্যাকশন স্ট্যাটাস থাকতে হবে। DACA-ভুক্ত ব্যক্তিরা এর জন্য যোগ্য নন।
Essential Plan -এর জন্য কারা যোগ্য?
Essential Planব-এর যোগ্য হওয়ার জন্য মাত্র কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
eligibility requirements
Essential Plan -এর যোগ্য হওয়ার জন্য আপনাকে অবশ্যই:
- নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা হতে হবে
- যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা হতে হবে
- 19–64 বছর বয়সের মধ্যে হতে হবে
- অন্য কোনো বা প্ল্যানের জন্য যোগ্য হওয়া যাবে না
- নিয়োগকর্তা-ভিত্তিক বা অন্যান্য স্বাস্থ্য বীমা বিকল্পগুলোর জন্য যোগ্য হওয়া যাবে না
এর জন্য আয়ের যোগ্যতার শর্তও রয়েছে, যা এই বছর উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে যাতে আরও অনেক নিউ ইয়র্কবাসী এর অন্তর্ভুক্ত হতে পারেন।
annual household income limits:
| পরিবারের সদস্য সংখ্যা | এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন |
|---|---|
| 1 | $31,920 |
| 2 | $43,280 |
| 3 | $54,640 |
| 4 | $66,000 |
শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবা প্রদানকারীদের পরিষেবা পান
- শহরজুড়ে হাজার হাজার শীর্ষস্থানীয় প্রদানকারী।
- Mount Sinai, NYU Langone, এবং NY Health + Hospitals সহ 40 টিরও বেশী প্রিমিয়ার হাসপাতাল
- সুবিধাজনক CityMD সাইটসহ 110 টিরও বেশী জরুরী পরিচর্যার লোকেশন
এনরোল করতে প্রস্তুত?
আমরা সাহায্য করার জন্য এখানে আছি। আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক এনরোলমেন্ট বিকল্পটি বেছে নিন।
Monday – Saturday | 8 a.m.– 8 p.m. (ET) Sunday | 9 a.m.– 5 p.m. (ET)